ইয়েমেনে জ্বালানি তেল সমৃদ্ধ অঞ্চল মারিবে দেশটির হাউছি যোদ্ধাদের ওপর আক্রমণ করে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অনুগত যোদ্ধারা। মঙ্গলবার থেকে এ ধরনের আক্রমণ চালাচ্ছে আমিরাত অনুগতরা। যদিও হাউছিরা হুমকি দিয়েছে যে এ ধরনের আক্রমণ চলতে থাকলে তারা সংযুক্ত আরব আমিরাতে আবারো হামলা করবেন। কিন্তু, তারপরেও দু’পক্ষের সঙ্ঘাত চলছে বলে জানিয়েছে রয়টার্স।
গত সপ্তাহে ইয়েমেনের হাউছি যোদ্ধারা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা করেছে এবং গত সোমবার আবারো (ব্যর্থ) ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে। হাউছিদের এসব হামলা চালানোর মূল কারণ ছিল তাদের ওপর সংযুক্ত আরব আমিরাত অনুগত যোদ্ধাদের আক্রমণ। হাউছিরা যখন জ্বালানি তেল সমৃদ্ধ মারিব অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করছে তখন ওই আমিরাত অনুগত ও সমর্থনপুষ্ট ইয়েমেনি যোদ্ধারা তাদের প্রতিরোধ করেছে। হাউছি যোদ্ধারা গত বছর থেকেই মারিব অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করছে। যদিও হাউছিরা হুমকি দিয়েছে যে এ ধরনের আক্রমণ চলতে থাকলে তারা সংযুক্ত আরব আমিরাতে আবারো হামলা করবেন। কিন্তু, তারপরেও দু’পক্ষের সঙ্ঘাত চলছে।
এ মাসের শুরুতে হাউছি যোদ্ধাদের ইয়েমেনের দক্ষিণাঞ্চলের শাবওয়া প্রদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এক্ষেত্রে আমিরাত অনুগত ও সমর্থনপুষ্ট বিশাল বাহিনী ব্যাপক ভূমিকা পালন করেছে। মঙ্গলবার আমিরাত অনুগতরা দাবি করেছে যে তারা মারিব অঞ্চলের হুরাইব জেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। দু’সপ্তাহ আগে আমিরাত অনুগত যোদ্ধারা এ হুরাইব জেলায় প্রবেশ করেছিল।
বার্তা সংস্থা রয়টার্স একটি সামরিক ও একটি উপজাতি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আমিরাত অনুগত যোদ্ধারা এখন জুবা ও আল আবদিয়াহ জেলার দিকে অগ্রসর হচ্ছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর








