ইরানের ফোরদোসহ তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা হারিয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে গর্ব করে বলেছেন, মার্কিন বিমান হামলার ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
মঙ্গলবার (২৪ জুন) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তিনি বলেছেন, ’ভবিষ্যতে কী হবে তা নিয়ে আমাদের ইরানের সাথে এবং অবশ্যই ইসরাইলের সাথে কথা বলতে হবে।’
মার্কিন ভাইস-প্রেসিডেন্ট বলেছেন, এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে কি-না। তবে ইরানকে একটি স্পষ্ট বার্তা পাঠানো হয়েছে।
তিনি বলেছেন, মার্কিন বিমান যেকোনো সময় তাদের মাতৃভূমিতে পৌঁছাতে পারে।








