বনমানুষ কী? পশু বা জন্তু। লেজ নেই এ রকম বড় জাতের বানরকে বলা হয় বনমানুষ। এ প্রাণী কয় প্রজাতির? তিন প্রজাতির - শিম্পাঞ্জি,ওরাং-উটাং ও গরিলা। আজ জানবে তোমরা ওরাং-উটাং সম্পর্কে।
ওরাং-উটাং বুদ্ধিমান প্রাণী। পৃথিবীতে মানুষের পরেই এদের বুদ্ধিমান মনে করা হয়। ওরাং-উটাং কী? বনমানুষ। ওরাং-উটাং কোথায় দেখা যায়? বোর্নিও ও সুমাত্রায় দেখা যায়। মানে ইন্দোনেশিয়ায়। ওরাং-উটাং মানে জঙ্গলের লোক বা বনমানুষ। এরা জঙ্গল বা বনেই থাকে। স্যাঁতসেঁতে জলা-জঙ্গল এদের বেশি পছন্দ। এদের ছোট ছোট পরিবার একসাথে বাস করে। এদের চেহারা বুড়োটে ধরনের। রঙ কিছুটা বেগুনি। চালচলনে শিম্পাঞ্জির সাথে এদের মিল আছে। ওরাং-উটাংকে গেছো প্রাণী হিসেবেই বিবেচনা করা হয়। গাছের ওপর এ-ডাল থেকে ও-ডালে ছুটে চলে। তবে মাটিতে হাঁটার সময় এদের গতি যায় কমে। এ সময় এরা টলতে টলতে হাঁটে। ওরাং-উটাং লম্বায় হয় প্রায় চার ফুট। ওজন প্রায় ১৫০ পাউন্ড। ওরাং-উটাংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য মানুষের মতোই এদের স্নেহ, মায়া, ভালোবাসা আছে। এরা মানুষের মতো আদব-কায়দা নকল করতে পারে। এরা বাঁচে ৫৭ বছর পর্যন্ত।
বনমানুষ কী? পশু বা জন্তু। লেজ নেই এ রকম বড় জাতের বানরকে বলা হয় বনমানুষ। এ প্রাণী কয় প্রজাতির? তিন প্রজাতির - শিম্পাঞ্জি,ওরাং-উটাং ও গরিলা।...
