হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এমন প্রায় ৯০ জন সাংবাদিক ও সুশীল সমাজের নাগরিকের ওপর ইসরাইলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশনস নজরদারি চালিয়েছে। হোয়াটসঅ্যাপের এক কর্মকর্তা বলেছেন, কিছু ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের বিষয়টি জানতে পারার পর প্যারাগনকে একটি চিঠিও পাঠিয়েছে মেটা মালিকানাধীন কোম্পানিটি।
হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের প্রায় ৯০ জন ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা চালায় প্যারাগন, যা শনাক্ত করতে পেরেছেন তারা। এদিকে, সুনির্দিষ্টভাবে কাদের ওপর নজরদারি চলেছে বা ভৌগোলিকভাবে কোথায় কোথায় এ নজরদারি চলেছে তা জানাতে অস্বীকার করেন হোয়াটসঅ্যাপের ওই কর্মকর্তা। তিনি কেবল বলেছেন, এ নজরদারি চালানো হয়েছে বিশিষ্ট নাগরিক সমাজ ও মিডিয়ার কিছু ব্যক্তির ওপর।