অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেনা আরো সহজ করল এসএসএলকমার্জ। দেশের শীর্ষ এই পেমেন্ট গেটওয়ের ৩৬টিরও বেশি পেমেন্ট চ্যানেলের মাধ্যমে এখন পেমেন্ট প্রক্রিয়া আরো কার্যকর ও গ্রাহকবান্ধব হয়ে উঠেছে। এতে গ্রাহকদের জন্য অনলাইনে টিকিট কেনা সহজ এবং দ্রুত হয়েছে। সম্প্রতি এ বিষয়ে দু’টি প্রতিষ্ঠানের মধ্যে একটি পার্টনারশিপ চুক্তি হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পার্টনারশিপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিত্তি ও প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ইমেজ বৃদ্ধিতে সহায়ক হবে। উক্ত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক অর্থ (উপ-সচিব) মো. নওশাদ হোসেন, মহাব্যবস্থাপক (রাজস্ব ও এফএমআইএস) আবু সাইদ মো. মঞ্জুর ইমাম, উপ-মহাব্যবস্থাপক (রাজস্ব হিসাব) মো. রাশেদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (হিসাব) সাজ্জাদুল ইসলাম নাসির, জুনিয়র হিসাব কর্মকর্তা মোহাম্মদ মহিদুল ইসলাম। এছাড়া এসএসএলকমার্জের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রায়ান এস. ইসলাম, এনগেজ ৩৬০-এর সিইও অনিরুদ্ধ দেব এবং এসএসএলকমার্জের সিনিয়র ম্যানেজার ও এসএসএলকমার্জ ই-কমার্স সার্ভিসের প্রধান মো. সাগীর আহমেদ রবিন।
বিমান বাংলাদেশের অনলাইন টিকিট কেনা সহজ করল এসএসএলকমার্জ
অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেনা আরো সহজ করল এসএসএলকমার্জ। দেশের শীর্ষ এই পেমেন্ট গেটওয়ের ৩৬টিরও বেশি পেমেন্ট চ্যানেলের মাধ্যমে এখন পেমেন্ট প্রক্রিয়া আরো কার্যকর...











