আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ১১ দেখায় যাদের বিপক্ষে কোনো জয় ছিল না, টানা দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সেই ভারতকে পরপর হারিয়ে হোয়াইটওয়াশ করল আয়ারল্যান্ড।
অবিশ্বাস্য কীর্তিই গড়েছে আইরিশরা। প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারানোর পর রোববার বেলফাস্টে দ্বিতীয় ম্যাচেও রোমাঞ্চকর লড়াই শেষে ভারতকে ১ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রথম ব্যাট করে ৮ উইকেটে ১৫৪ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে ভারতের ইনিংস।
এই হারে টোয়েন্টি অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারের পথচলা শুরু হলো দুঃস্বপ্নের মতো! সেই সাথে এই পরাজয়ের মধ্য দিয়ে ভারতের টানা ১৬ সিরিজের অপরাজেয় যাত্রা থেমে গেল।
আয়ারল্যান্ডের হয়ে এই সিরিজে অভিষেক হয় দুই পেসারের। দু’জনই সিরিজ জয়ে রাখলেন বড় ভূমিকা। প্রথম ম্যাচে ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ম্যাট হলার্ড। ২৫ রানে ২ উইকেট নেন জেয় মুন্ড্রা।
দ্বিতীয় ম্যাচে জয়ের নায়ক জেয় মুন্ড্রা। ৩২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কার জেতেন ভারতে জন্ম নেয়া এই ক্রিকেটার। হলার্ড এই ম্যাচেও নেন ৩ উইকেট।
টসে হেরে ব্যাট করতে নেমে হ্যারি টেকটরের ৫৩, বেঞ্জামিন কালিটজের ৩৭ এবং শেষ দিকে জর্জ ডকরলের ১৯ রানের ওপর ভর করে লড়াই করার মতো পুঁজি পায় স্বাগতিকরা।
রান তাড়ায় প্রথম ওভারেই ২ উইকেট হারায় ভারত। শূন্য রানে বিদায় নেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এরপর দ্রুত ফিরে যান শ্রেয়াস আইয়ার (১০), ইশান কিশান (১২), অক্ষর প্যাটেল (১৪)।
অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি করে লড়াই করেছেন তিলক ভার্মা। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৫ রান। শেষ দিকে ১০ বলে ২১ রান করে আশা জাগালেও হার্শিত রানা জয় এনে দিতে পারেননি।
শেষ ওভারে ভারতের দরকার ছিল ২০ রান। সেখান থেকে ব্যবধান কমিয়ে ২ বলে ৮ রান করে ফেলেন হার্শিত। তবে এরপর আর পারেননি তিনি। রোমাঞ্চকর ম্যাচে ১ রানের জয় পায় আইরিশরা।















