রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে, তাদের লাশ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের লাশ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে আজ দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।