রাজধানীর মহাখালীতে একটি চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ১১টা ১২ মিনিটে খবর পেয়ে ১১টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)।
তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্র : ইউএনবি
মহাখালীতে ভবনের ছাদে আগুন, তৃতীয় তলায় সাব-স্টেশনফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে একটি পুরোনো চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৫
ধানমণ্ডির এপেক্সে শোরুমের আগুন নিয়ন্ত্রণেধানমণ্ডি ২৭ নম্বরের এপেক্স শোরুমে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৫















