ময়মনসিংহের ভালুকায় থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানকালে কথিত বন্দুকযুদ্ধে জালাল উদ্দিন (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাতে উপজেলার হবিরবাড়ি এলাকার খন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মো: মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিরবাড়ি এলাকার খন্দকার পাড়ায় মাদক ব্যবসায়ীদের আস্তানায় ভালুকা মডেল থানা পুলিশ ও ময়মনসিংহ ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার পাইলাব গ্রামের মোতালেব মিয়ার ছেলে মাদক কারবারি জালাল উদ্দিন আইশৃঙ্খলা বাহিনীল গুলিতে আহত হন।
আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।






