রংপুরের পীরগাছায় কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকচাপায় মিদুল ইসলাম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন দাড়ারপাড় সড়কে এ ঘটনা হয়।
নিহত হামিদুল স্থানীয় গোশত বিক্রেতা আতিয়ার রহমানের ছেলে ও সাতদরগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক জানান, সকালে সাইকেলে কোচিংয়ে যাওয়ার সময় একটি ট্রাক হামিদুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।














