গাজীপুরের শ্রীপুরে বাঁশভর্তি টমটমের চাপায় মোর্শেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) উপজেলার শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের শ্রীপুর সরকারি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোর্শেদা বেগম শ্রীপুর পৌর সভার বাঘমারা গ্রামের মরহুম সিরাজুল ইসলামের স্ত্রী।

নিহতের ছেলে সাইদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তার মা রাস্তা পার হয়ে দোকানে আসছিল। এ সময় শ্রীপুরগামী বাঁশভর্তি টমটম পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরীফ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।