চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মুহাম্মদ ও আহম্মদ নামের আড়াই বছর বয়সী দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার কোরবানির ঈদের দিন উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল ভাঙ্গাদিঘীরপাড় রফিক সিকদার বাড়ির ইউসুফের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই স্থানীয় পূর্ব সুয়াবিল কার্পাসপাড়ার মোহাম্মদ তাহেরের সন্তান।
জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা নানার বাড়িতে বেড়াতে যায়। খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পার্শ্বস্থ ডোবায় ডুবে যায়। স্বজনরা কোরবানির কার্যক্রম শেষে বাড়িতে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে ছেলেদের খোঁজাখুঁজি করছিলেন। এমন সময় ডোবায় মৃত অবস্থায় শিশু দু’টির লাশ ভেসে উঠে।







