নওগাঁর সাপাহারে ভ্যানচাপায় মো: বাবু হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মৃত বাবু উপজেলার কল্যাণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

সাথে থাকা মৃতের চাচাত ভাই (প্রত্যক্ষদর্শী) জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাচাতো ভাই বাবুসহ মোটরসাইকেলে নিশ্চিন্তপুর যাচ্ছিলেন। উপজেলার তুলশীপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে মোটরসাইকেল ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে তিনি লাফ দেন।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক বাবু ভ্যানের চাকার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।