চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এনআরবিসি ব্যাংকের প্রবেশনারি কর্মকর্তা ইশতিয়াক আকবর খান (২৬) পানিতে ডুবে মারা গেছেন।

রোববার সকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দিন সকাল আটটায় ইশতিয়াক আকবর খান ব্রাশ করতে করতে বাড়ির পাশের গেলে আচমকা পা পিছলে খালের পানিতে ডুবে যান তিনি।

অনেক খোঁজাখুঁজির পর পরিবার ও স্থানীয় লোকজন ওই পুকুরে তার ভাসমান অবস্থায় দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইশতিয়াক আকবর খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ছয় মাস আগে এনআরবিসি ব্যাংকের মতলব বাজার শাখায় কর্মরত ছিলেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাটি জেনেছি। এখনো অপমৃত্যুর মামলা হয়নি।