টাঙ্গাইল ভুঞাপুর উপজেলার রুহুলি গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছেন। নিহতরা সবাই পরিবহন শ্রমিক বলে জানা গেছে।
নিহতরা হলেন, ভূঞাপুরের চিতুলিয়া পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আসাদুল (২০), ইলিয়াসের ছেলে রাকিব (১৪) এবং আব্দুল বাছেদের ছেলে মকবুল (২২)। তাদের বাড়ি উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায়।
নিহত মকবুল গতকাল একটি নতুন মোটরসাইকেল কিনেছিল। তিন বন্ধু মিলে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাসে ওয়ালের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তারা নিহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা: আল মামুন।








