ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় রোহান (১৭) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছে।

রোববার (৬ জুলাই) রাত ৮টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রোহান ঢাকা দোহারের মোশাররফ হোসেনের ছেলে।

তিনি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা যাত্রী ছাউনির সামনে ঢাকামুখী মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলআরোহী নিহত হয়। এ সময় চালক গুরুতর আহত হন। পরবর্তী সময়ে আহত ব্যক্তিকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।