সিলেটের এয়ারপোর্ট সড়কে ট্রাকচাপায় ফাহাদ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাক্কাতুরা চা বাগান সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফাহাদ সিলেটের শাহপরাণ থানাধীন বাহুবল আবাসিক এলাকার ২ নম্বর রোডের আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম রাত ১টার দিকে নয়া দিগন্তকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।






