নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

রোববার (৩১ আগস্ট) দুপুরের দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।

এর আগে এদিন বেলা ১১টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চৌমুহনী টু সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মরহুম আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলো ১১টার দিকে একটি বেপরোয়া গতির মাইক্রোবাস কুমিল্লা থেকে চৌমুহনী পৌরসভা যাওয়ার পথে চৌমুহনী-সোনাইমুড়ী সড়কের আপানিয়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ওই অটোরিকশায় উঠতে থাকা আরোহী কাউসার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের ‍দিকে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর কৌশলে চালক পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হবে বলে জানা গেছে।