গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

মেহেরপুরের গাংনী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে গাংনী মিনি স্টেডিয়াম (সাহারবাটি) মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) উজ্জ্বল কুমার রায়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

খেলা শেষে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম সোনা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাকিল আহমাদ, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।