মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
সোমবার (৩০ জুন) উপজেলার বারইয়ারহাট পৌরসভায় এ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরে সমাবেশে যোগ দেয়।
জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভুঁইয়া, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, কামরান সোহরাওয়ার্দী বক্তব্য দেন।
এছাড়া আরো বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, যুবদল নেতা মোমিনুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘বারইয়ারহাট পৌর বাজারে কাশবন হোটেলের সামনে রোববার রাতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। তাদের হামলায় শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানভীর হোসেন, মো: বাদশা, জাহিদুল ইসলামসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছে। আমরা হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ সময় অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।’








