ফেনীতে দীর্ঘদিন পর বৃহৎ পরিসরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন শুরু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন সম্মেলনোর সভাপতি দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান।
জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো: তাহের, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম ও মুহাম্মদ শাহজাহান।
এছাড়াও জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম সম্মেলন পরিচালনা করছেন।
তিনি জানান, শুরুতে আলোচনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। দিনব্যাপী আলোচনায় অংশ নেবেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিনের শূরা সদস্য অ্যাডভোকেট এসএম কামাল উদ্দিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ।
জেলা আমির মুফতি আবদুল হান্নান জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ইতোমধ্যে ফেনী সার্কিট হাউজে পৌঁছেছেন। রোকন সম্মেলন শেষে বিকেল সাড়ে ৪টায় একই ভেন্যুতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিনিধিদের নিয়ে সুধী সমাবেশ করবেন।








