বরিশালের উজিরপুরে ভ্যান চালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী লামিয়া (১০) যাত্রীর অপেক্ষায় বসে আছে। প্রতিদিনই ফজরের আযানের পরেই ভ্যান নিয়ে বেড়িয়ে পড়ে সে।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো যাত্রী পায়নি। তবুও তীব্র গরম উপেক্ষা করে যাত্রীর অপেক্ষায় বসে আছে সে।

লামিয়ার বাড়ি উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গরিয়া গাভা গ্রামে।

Uzirpur-UNO-Lamia

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী সুজার সাথে শিশু লামিয়া

আজ সকালে নতুনহাট বাজারের সামনে তার সাথে কথা হয়।

তুমি এ বয়সে গাড়ি চালাতে বের হলে কেন—এমন প্রশ্নের জবাবে সে বলে, ‘পেটের জ্বালায় ভ্যান লইয়া বের হইছি। পেট কি আর গরম মানে?’

আলাপকালে লামিয়া জানায়, ‘বছর দুই আগে আমার মা মারা গেছে। বাবা অসুস্থ। প্রতিদিন ভ্যান চালিয়ে ভাত-ভর্তায় খেয়ে চলে। গোশত শুধুই স্বপ্ন থাকে। আর এখন দেখা যায় সড়কে মানুষ কম। একে তো মানুষের হাতে ট্যাহা নাই। তার ওপর মানুষ ভ্যানেও উড়ে না। সারাদিনে অহন ২০০ থেকে ৩০০ টাকার ওপরে ভাড়া পাই।’

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) মো: আলী সুজা বলেন, ‘চতুর্থ শ্রেণীর ছাত্রী লামিয়ার সমস্ত পড়াশুনার খরচ আমি নিলাম। তাকে বিভিন্ন জায়গা থেকে আর্থিক সহায়তাও দেয়া হবে।’