বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমোদনক্রমে কাজী আসফাক শফিক আনানকে সভাপতি ও মো: রফিকুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা হয়েছে।

এতে সিনিয়র সহ-সভাপতি মো: রাকিবুল হাসান। সহ-সভাপতি পদে আছেন আল জাবের, ফেরদৌস হাসান মেহেদী, জয় কুমার পাল ও সিফাত তুহিন।

যুগ্ম সাধারণ সম্পাদক সাইফী হক, সিয়াম সরকার, জাহিদ হাসান ও মো: এহসান হোসেন।

ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান, দফতর সম্পাদক হাদিস আহমেদ উদয়, প্রচার সম্পাদক সালমান বিন আনিস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুফেল মিয়া, ক্রীড়া সম্পাদক মজিদুর রহমান ও ছাত্রী বিষয়ক সম্পাদক মাহি হক।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।