মাদারীপুরে শিবচরে জলাশয়ের পানিতে ডুবে আল মেহেদী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টম্বর) দুপুরের দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল জব্বার শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মেহেদী ওই গ্রামের মো: রুবেল সরদারের ছেলে।

জানা গেছে, দুপুরে খেলাধুলা করতে গিয়ে বাড়ি সংলগ্ন জলাশয়ে পড়ে যায় মেহেদী। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভাবককে বন্যা মৌসুমে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।’