সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনে এক কৃষকের দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রামের কৃষক সাদ্দাম শেখের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হুজুর আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সাদ্দাম শেখের বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির দু’টি বসতঘরে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘর দু’টি ও ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত সাদ্দাম শেখ জানান, আগুনে তার বসতঘরসহ ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।








