চলমান কঠোর বিধিনিষেধ লঙ্ঘন করে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় বুধবার রাজধানী ঢাকায় ৪২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো: ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, এছাড়া মোবাইল কোর্টে ১৭৯ জনকে তিন লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৪০৭টি গাড়িকে ৯ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করে।
করোনা সংক্রমণ রোধে ঈদুল আজহার ছুটি শেষে ২৩ জুলাই ভোর থেকে সারাদেশে ফের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। প্রথমে এই বিধিনিষেধ ছিল পাঁচ আগস্ট রাত ১২টা পর্যন্ত। পরে এই বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সরকার।
সূত্র : বাসস






