বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার নেতৃত্বে গণতন্ত্র, উন্নয়ন ও সুস্থ ধারার রাজনীতি এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল সোমবার দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লাল মিয়া পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খন্দকার মারুফ বলেন, জাতিসঙ্ঘের বিশ্বমঞ্চে তারেক রহমানের বক্তব্যে জাতীয় স্বার্থ ও আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।




