গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, একাত্তরের চেতনার নামে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। এতে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গত রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা শিবিরের সভাপতি মোহা. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মেহেদুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।