বিধিনিষেধ অমান্য করে রাজধানীতে ঘোরাফেরা করার অভিযোগে ২৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: ফারুক হোসেন সোমবার এ তথ্য জানান।

তিনি জানান, জরুরি প্রয়োজন ছাড়া ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মোবাইল কোর্টে ১০২ জনকে ৭৪ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৬৮টি গাড়িকে ১০লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে।

করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ ঘোষণা করে সরকার। পরে বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়।

সূত্র : বাসস