পদত্যাগ না করার কারণ জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘ছাত্ররা আমার পদত্যাগ দাবি করেনি। বিএনপি আমার পদত্যাগ দাবি করেছে। কাজেই আমার পদত্যাগের প্রশ্নই আসে না। জনগণ যদি আমার পদত্যাগ দাবি করে এবং আমি পদত্যাগ করলে যদি সমস্যার সমাধান হয় , তাহলে আমি পদত্যাগ করতে রাজি আছি।’ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাজাহান খান।

নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে  সচিবালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে বসেন শাজাহান খান। এ সংবাদ শুনে সেখানে সাংবাদিকরাও ভিড় করেন। বৈঠক শেষে সাংবাদিকদের  মুখোমুখি হন নৌমন্ত্রী।

শাজাহান খান বলেন, ‘ছাত্ররা ৬ দফা ও ৯ দফার দাবিতে আন্দোলন করছে। তাদের মূল দাবি হচ্ছে নিরাপদ সড়ক নিশ্চিত করা। আমরা এ লক্ষ্যে কাজ করছি।’

নৌমন্ত্রী বলেন, ‘আমার পদত্যাগ দাবি করছে বিএনপি। তারা (বিএনপি) তো আমাদের সব মন্ত্রীরই এমনকি সরকারেরই পদত্যাগ দাবি করছে। বিএনপির দাবির মুখে আমি পদত্যাগ করতে পারি না।’

গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরপুর-উত্তরা রোডের জাবালে নূর পরিবহনের একটি বাস মিরপুর থেকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ফ্লাইওভারের ওপর দিয়ে আসছিল। এ সময় ফ্লাইওভারের শেষ দিকে, রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল একদল শিক্ষার্থী। বাসটি ফ্লাইওভার থেকে নেমেই দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় চারজন।

নিহতরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম।

নৌমন্ত্রী শাজাহান খান পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি। দুর্ঘটনার পর সচিবালয়ে এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী শাজাহান খান হেসে এর জবাব দেন। তাঁর হাস্যোজ্জল ছবি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। সর্বত্র সমালোচনার ঝড় উঠে। পরে অবশ্য এর জন্য ক্ষমাপ্রার্থনা করেন তিনি।

আরো পড়ুন : শিক্ষার্থীদের দাবী যৌক্তিক : এ নিয়ে বিএনপি পলিটিক্স করছে : বাণিজ্যমন্ত্রী
সাহাদাত শাহিন, ভোলা

কোমলমতি শিক্ষার্থীরা ‘নিরাপদ রাজপথের’ দাবীতে যে আন্দোলন করছে সেটা যৌক্তিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনা সবার হৃদয়ে নাড়া দিয়েছে, আমি নিজেও কেঁদেছি, কিন্তু বিএনপি সব কিছু নিয়ে পলিটিক্স করতে চায়। আমরা এ নিয়ে পলিটিক্স করিনা। প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীর মৃত্যুতে দু:খ ও শোক প্রকাশ করেছেন। 
বৃহস্পতিবার দুপুরে ভোলার চরফ্যাশনে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
মন্ত্রী আরো বলেন, বিএনপি কোন রাজনীতি পায়না তাই তারা যেটা পায় সেটা নিয়েই কথা বলে। সড়ক দুর্ঘটনা মানবিক ব্যাপার এখানে রাজনীতি টানা কারো উচিত নয়। যে চালক শিক্ষার্থীদের হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেও জানান তিনি। এতে কোন আপোস নেই।

চরফ্যাশন পৌরসভার অর্থায়নে চরফ্যাশন কুলসুমবাগ সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কের পাশের ৩ একর জায়গায় ২০ কোটি টাকা ব্যায়ে দক্ষিনাঞ্চলের বৃহৎ আধুনিক আস টার্মিানাল উদ্বোধন শেষে সুধি সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। 

এ সময় আরো উপস্থিত পুলিশ সুপার মোকতার হোসেন, ভোলা জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, ভোলা বাস মালিক সমিতির সভাপতি মো: আকতার হোসেন, সাংগঠনিক সম্পাাদক শফিকুল ইসলাম, চরফ্যাশন বাস মালিক সমিতির নেতা মনির উদ্দিন চাষী সহ দলীয় সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে এই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং সেই নির্বাচনে আ’লীগ অবশ্যই জয়লাভ করবে। ভোলাতেও চারটি আসনে আ’লীগ বিজয়ী হবে। 

বানিজ্যমন্ত্রী এ সময় ভোলা-চরফ্যাশন-দক্ষিন আইচা আঞ্চলিক মহাসড়ক খুব শিঘ্রই চার লেনে উন্নীত করার ঘোষনা দেন।
পরিবেশ বন ও জয়বায়ু পরিবর্তন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নত দেশ হিসাবে পরিচিতি পেয়েছে, আগামীতে আ’লীগ ক্ষমতায় আসলে ভোলা হবে একটি সৃমদ্ধ জেলা। এ সময় তিনি চরফ্যাশনকে একটি মডেল উপজেলা হিসাবে রুপান্তিত করার কথাও জানান।

পরে চরফ্যাশন অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মীদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও মন্ত্রী দক্ষিন আইচা থানার নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন।