আসন্ন নির্বাচনে অংশ নিবে ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। তবে এ জন্য তফসিল পেছানোর দাবি জানিয়েছেন ড. কামাল। আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে যাচ্ছে ঐক্যফ্রন্ট। রোববার দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ড. কামাল হোসেন এ সিদ্ধান্ত জানান। পাঠকদের জন্য সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেনের বক্তব্য হুবহু দেয়া হল।