আগামী ২০ জানুয়ারি রোববার সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। ১৯ জানুয়ারি মধ্যরাতে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ তথ্য জানান।
ড.কামাল ২০ জানুয়ারি সিঙ্গাপুর গিয়ে ২৫ বা ২৬ জানুয়ারি দেশে ফিরবেন।
তিনি বলেন, আমি সিঙ্গাপুরে যাবো নিজের শারীরিক কারণে, চিকিৎসা গ্রহণ করব।
তিনি আরো বলেন, এ ছাড়া আমার আইনি বিষয়ে দুয়েকজন আইনজীবীর সাথে কথা বলব। ২৫ বা ২৬ জানুয়ারি দেশে ফিরে আসব। এর আগে গত ২৭ সেপ্টেম্বর স্ত্রী হামিদা হোসেনকে নিয়ে থাইল্যান্ড গিয়েছিলেন ড. কামাল।






