দীর্ঘ ১৭ বছর পর নিজ জন্মভূমিতে ফিরতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেইসাথে কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন জনগণের দোয়ার কথা।
আজ বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচল তিন শ’ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য শুরু করেন ৩টা ৫৭ মিনিটে।
এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন তিনি। তাকে বহনকারী গাড়ি তিন ঘণ্টারও বেশি সময় পর ৩টা ৫০ মিনিটের দিকে সমাবেশস্থলে পৌঁছে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে ঢাকায় ফিরলেন তারেক রহমান। তার সাথে স্ত্রী ডা: জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।






