'ইনটেলিজেন্ট ঢাকা' গড়ার প্রত্যয়ে আজ সোমবার সকালে ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ইশতেহার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তার ওয়েব পেইজ হ্যাকড করার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা।
তাবিথ আউয়ালের আইটি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করছেন।
'অদম্য ঢাকা' নামে আইডি-টি তাবিথ আউয়াল দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন। তবে শেষ পর্যন্ত হ্যাকড করতে ব্যর্থ হয়েছে হ্যকাররা।
এ বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিছেন ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।



