মানিকগঞ্জের শিবালয়ের বাসচাপায় মাসুদ রানা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরংগাঈল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ বাসুদেব সিনহা জানিয়েছেন, উপজেলা মুলজান এলাকার সফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা মোটরসাইকেলযোগে আরিচার দিকে যাচ্ছিল। পিছন দিক থেকে নীলাচল পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মোবাইল ব্যাংকিংক প্রতিষ্ঠান বিকাশের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।