ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের দেশ ও জাতি গঠনে নানাবিধ গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন তার নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
প্রেস বিজ্ঞপ্তি

জামায়াতের রাজশাহী মহানগর আমীরের ছেলের ইন্তেকালে অধ্যাপক তাসনিমের শোক

জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী আমীর মাওলানা কেরামত আলীর বড় ছেলে আবু মারূফ (২৪) বৃহস্পতবিার রাত সাড়ে ৯ টায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি পিতা-মাতা, ৩ ভাই ও ১ বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৭ জুলাই সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারী নামক গ্রামের নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাওলানা কেরামত আলীর বড় ছেলে আবু মারূফের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোঃ তাসনীম। শোকবাণীতে তিনি তার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। সেই সাথে আল্লাহতায়ালা পিতা-মাতাসহ তার সকল আত্মীয়-স্বজনকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন। বিজ্ঞপ্তি।