বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রিয় সহযোদ্ধা ও সহকর্মী নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি অসুস্থ নজরুল ইসলাম খানকে দেখতে যান মির্জা আব্বাস। এ সময় নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার খোঁজখবর ও তার সুস্থতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এক সপ্তাহ ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে নজরুল ইসলাম খান অসুস্থতাবোধ করেন। তা আরো বাড়লে ওইদিন সকাল ৮টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভর্তির পরামর্শ দিলে তাকে ভর্তি করানো হয়। দু’দিন সিসিইউতে রাখার পর শনিবার তাকে বেডে স্থানন্তর করা হয়।






