হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক যৌথ বার্তায় এই তথ্য জানানো হয়।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বর্তমানে রাজধানীর আসগর আলী হাসপাতালে ভর্তি রয়েছেন।

যৌথ বার্তায় দুই নেতা আল্লামা হাফেজ্জীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

যৌথ বার্তায় তারা বলেন, ‘আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী সাহেব দেশের একজন প্রসিদ্ধ ও সর্ব মহলে পরিচিত আলেমে দ্বীন। যার দ্বীনি খেদমাত অনেক। শুরু থেকে তিনি হেফাজতে ইসলামের সাথে জড়িত আছেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। আমরাও দোয়া করছি, আপনারাও দোয়া করবেন। আল্লাহ তাআ'লা যেন তাকে দ্রুত সুস্থ করেন।