সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক ও ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাদা পোশাকধারী পুলিশ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদে অফিস চলাকালীন সময় কোনো কিছু বুঝে উঠার আগেই তাদেরকে গাড়িতে নিয়ে
চলে যান একটি সাদা রঙের গাড়িতে সাদা পোশাকধারী পুলিশ।

ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক জামায়াত সমর্থিত ও ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, আমরা পরিষদে কাজের জন্য এসে দাড়িয়ে ছিলাম। এ সময় হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোতে সাদা পোশাকধারী পুলিশ এসে চেয়ারম্যানকে গাড়িতে করে নিয়ে চলে যায়।

একজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যানদের আটক করার সাথে সাথে আমরা সাতক্ষীরায় এসপি অফিসে চলে যাই। চেয়ারম্যানদেরকে এ সময় এসপি আফিস থেকে নিয়ে যায়। আমাদেরকে তাদের সাথে কথা বলতে দেয়া হয়নি।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কোনো উর্দ্ধতন কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেননি।