বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশান চেয়ারপারসনের অফিসে এনসিপি নেতারা এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, এনসিপি’র ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ।
এনসিপি নেতাদের মধ্যে ছিলেন- দলটির উত্তরাঞ্চল মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব প্রমুখ।






