বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় সারাদেশে দাবালন জ্বলে উঠবে।’
গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মিরপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শেষে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন আরো বলেন, ‘সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেফতার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দীকি, ডা: আসাদুজ্জামান কাবুল ও শাহ আলম তুহিন প্রমূখ।
জামায়াতের পেশাজীবি দায়িত্বশীল সমাবেশ
সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে অথবা গণভোটের মাধ্যমে আগামী দিনের নির্বাচন পদ্ধতির বিষয়টি ফয়সালা করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি আজ রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন হলে পেশাজীবি জোন জামায়াতের দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির, পেশাজীবি জোনের পরিচালক আব্দুর রহমান মূসার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর উত্তরের কর্মপরিষদ সদস্য মুফতি মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার, মহানগরীর কর্মপরিষদ সদস্য, ইঞ্জিনিয়ার্স ফোরামের আমীর ইঞ্জিনিয়ার আবিদ হাসান সিদ্দিকী ও ডা. আসাদুজ্জামান কাবুল প্রমূখ।






