কিচিরমিচির কলতানে
ডাকছে পাখি গানে গানে
এসো করি খেলা,
ফুলপাখিরা দলে দলে
জোড়ায় মিলনমেলা।

হাসছে পদ্ম শাপলা বেলি
বানের জলে সবাই খেলি
করবো ভীষণ মজা,
আসর মধুর করতে খোকা
আনে মণ্ডা গজা।

গল্প জুড়ায় ময়না টিয়ে
কোকিল ঘুঘুর হবে বিয়ে
ঘটক শাপলা রানি,
পদ্ম বলে মিষ্টি বিয়ে
আমরা সবাই জানি।

বিয়ের সানাই বাদ্য বাজে
খোকা সাজে নানান সাজে
সুখ আনন্দ ভরা,
ফুলপাখিদের খেলার আসর
ভীষণ মনোহরা।