শরৎ এলো শরৎ এলো
মৃদু হাওয়া এলোমেলো
শান্ত নদীর কূল,
সুখের পরশ বুলায় মনে
শুভ্র কাশের ফুল।

রোজ সকালে দূর্বাঘাসে
ঝলমলিয়ে শিশির হাসে
ঝরে শিউলি ফুল,
ফুল কুড়াতে যায় কিশোরী
মাথায় এলো চুল।

মেঘ পরীরা হাওয়ায় ভেসে
যায় সুদূরে হেসে হেসে
গালে পড়ে টোল,
মৌমাছিরা ফুল বাগানে
বাধায় গণ্ডগোল।