সুখ পরশে বুক ভরে যায়
থাকলে পাশে খুকি,
মিষ্টি মুখের হাসি দেখে
করে আঁকিবুঁকি!
ফুল পাখি ও পুবাল হাওয়া
হেসে খেলে দোলে,
সুখ পরশে ঝিমিয়ে পড়ে
খুকি মায়ের কোলে।
মায়ের পরশ পেয়ে খুকি
দেয় আরামে ঘুম,
হাসনাহেনার সুবাস পেতে
প্রজাপতির চুম।
সুখ পরশে বুক ভরে যায়
থাকলে পাশে খুকি,
মিষ্টি মুখের হাসি দেখে
করে আঁকিবুঁকি!
ফুল পাখি ও পুবাল হাওয়া
হেসে খেলে দোলে,
সুখ পরশে ঝিমিয়ে পড়ে
খুকি মায়ের কোলে।
মায়ের পরশ পেয়ে খুকি
দেয় আরামে ঘুম,
হাসনাহেনার সুবাস পেতে
প্রজাপতির চুম।