বিজয় আমার সবুজগাঁও
লাউকলমির লতা
বিজয় আমার ছোট্ট কুটির
নবজাতকের কথা।
বিজয় আমার রক্তে রাঙা
পিচঢালা এই পথ
বিজয় আমার ছুটে চলা
দিগন্তের ওই রথ।
বিজয় আমার দিন বদলের
প্রভাত ফোটা ফুল
বিজয় আমার বোনের স্মৃতি
কানের ঝুমকো দুল।
বিজয় আমার মায়ের হাসি
বীরের সমাবেশ
বিজয় আমার জন্মভূমি
ভালোবাসার দেশ ।
