হঠাৎ করে দেশটা জুড়ে
বাড়ছে ডেঙ্গুজ্বর,
রোগীরা সব মৃত্যু ভয়ে
কাঁপছে থরোথর।

হাসপাতালে কেবিনও নেই
রোগীর বিপর্যয়,
ডেঙ্গুজ্বরে কার না জানি
কখন কী যে হয়!

হতে হবে খুব সচেতন
সুস্থ রবে আরো,
জটিল রোগটি আর কখনো
না হয় যেনো কারো।

থাকতে হবে সকলকে যে
মশারিরও তলে,
দিতে হবে সারাবেলা
কয়েলটাও জ্বেলে।

জমে থাকা পানিগুলো
ঢেলে দিতে হবে,
এতে না হয় কিছু মশা
জন্মাবে না তবে।