আজকে শিশু ঘরের শিশু
রোবট শিশু
এই আমাদের ঢাকায়
আজ শিশুরা অনেক বড়
স্বপ্ন গড়ো
মুরুব্বিরা হাঁকায়।
আজ শিশুরা ঘরের কোণে
স্বপ্ন বোনে
গান করে ঘর শাখায়
এই শিশুদের ইচ্ছা গাছে
কিচ্ছা আছে
জং ধরেছে পাখায়।
এই খাঁচাটা ভাঙবে কে বা
হানবে হকিস্টিক
সূত্র এবার মিলে গেছে
মানুষ ডমিস্টিক।
