টুনি টুনি ওরে টুনি
থাকো কিবা বলো শুনি?
ছোট ডালে ছোট পাতা
তারি নিচে বাসা বুনি।

টুনা টুনা ওরে টুনা
মনে বড় ইচ্ছে জানা,
এত ছোট নীড়ে থেকে
কিবা বড় করো ছানা?

ওরে খোকা ওরে খুকি
শোনো তবে বলে রাখি,
ছোট নীড়ে ছোট পাখি
মিলে মিশে সুখে থাকি।