হেমন্ত রূপ ঠিক যেনো চুপ
আলতো হাওয়ায় দোলে ;
শিশির ভেজা ভোরের আলোয়
দরজাখানি খোলে।
মাঠ ভরা ধান উদাসী গান
মাঠের সরু বাঁকে ;
সোনার ফসল হাসতে থাকে
চিরল পাতার ফাঁকে।
রঙিন মধুর ভাসছে সুদূর
ব্যাকুল যেন ঘ্রাণে ;
আমেজ ছড়ে দিক-বহুদিক
আমেজ ভরে প্রাণে।
পাখিরা সব কোলাহলে
যায় উড়ে যায় হেসে ;
নতুন ফসল জাগছে আবার
সবুজ বাংলাদেশে।
