বুলবুলিতে
খাচ্ছে মধু ফুলের,
খুকির দেখি
বাহারী রঙ চুলের।
হোগলগুলো
দিচ্ছে দোল কূলের,
দুপুর বেলা
উড়ছে ধোঁয়া ধুলের।
হরেন মাঝি
পাচ্ছে রেশ ভুলের,
নাও ভেঙেছে
ধাক্কা লেগে পুলের।
বুড়ো ঠামমা
খোঁজে কৌটা গুলের,
রূপা সোনার
ঘণ্টা বাজে দুলের।
বুলবুলিতে
খাচ্ছে মধু ফুলের,
খুকির দেখি
বাহারী রঙ চুলের।
হোগলগুলো
দিচ্ছে দোল কূলের,
দুপুর বেলা
উড়ছে ধোঁয়া ধুলের।
হরেন মাঝি
পাচ্ছে রেশ ভুলের,
নাও ভেঙেছে
ধাক্কা লেগে পুলের।
বুড়ো ঠামমা
খোঁজে কৌটা গুলের,
রূপা সোনার
ঘণ্টা বাজে দুলের।